কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেকরছাড় পাবে সৌরবিদ্যুৎ খাতকরমুক্ত আয়সীমা বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনারাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত : আরিফ হোসেন খানভ্যাটের আওতায় আসছে লক্ষাধিক ব্যবসাপ্রতিষ্ঠান
No icon

আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে আরো শক্তিশালী করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন আর্থিক সহায়তার আবেদন করেছে বাংলাদেশ।

বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ। সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার জানান, নতুন অর্থায়নের অনুরোধকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

 

তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত আইএমএফ-সমর্থিত কর্মসূচির আওতায় এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) দেশের অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে।

তবে ওই সময়ের পর দেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, বর্তমানে ব্যাংকিং খাতের দুর্বলতা এবং রাজস্ব আহরণে ঘাটতি বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।

আইএমএফ জানিয়েছে, বর্তমান বাস্তবতা এবং নতুন সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় রেখে একটি সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে নতুন কোনো ঋণ কর্মসূচি অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক অর্থপ্রদানের প্রয়োজন, নীতিগত প্রতিশ্রুতি এবং সংস্কার কর্মসূচির গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে। চূড়ান্ত অনুমোদনের জন্য আইএমএফের নির্বাহী বোর্ডের সম্মতি প্রয়োজন হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন, নীতিগত অগ্রাধিকার পর্যালোচনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আইএমএফের একটি স্টাফ ভিজিটের প্রস্তুতি চলছে। সম্ভাব্য নতুন কর্মসূচির পরিধি ও শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী মিশনে অনুষ্ঠিত হবে।