
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৭ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়। আগের কার্যদিবসে এর সমাপনী দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ১২ শতাংশ বেড়ে ৯০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
তৃতীয় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। দিনশেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০১ টাকা ৫০ পয়সায়।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেপার মিলস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন পিএলসি, ইস্টার্ন কেবলস লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।