TAXNEWSBD
পোশাক খাতে অস্থিরতা : যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক নথি তলব করা হলো
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ১৭:৪৬ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের সাতটি শিল্প গ্রুপের ১২০টি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবের নথিপত্র চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু হওয়ার ধারাবাহিকতায় সন্দেহভাজন এসব প্রতিষ্ঠান ও তাদের মালিকদের ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।চিঠি সূত্রে আরও জানা গেছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও শিল্প খাতে অস্থিরতা এড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ না করে অধিকতর যাচাই-বাছাই ও নজরদারি করার পরামর্শ দেওয়া হয়েছে।এর আগে মঙ্গলবার এনবিআরের এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব বিশেষ একটি কারণে ৩৪ ব্যক্তি ও ৩৪ পরিবারের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা বিভাগ এ বিষয়ে কাজ করছে।ইতোমধ্যে শীর্ষস্থানীয় কয়েকটি শিল্প গ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র বলছে তালিকায় থাকা অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত অথবা বিগত সরকারের সময়ে বিভিন্নভাবে সুবিধাভোগী ছিলেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।

যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নথিপত্র তলব-

এনভয় গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান

তথ্য তলবের তালিকায় রয়েছে এনভয় গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান ও পাঁচ ব্যক্তি। প্রতিষ্ঠানগুলো হলো এনভয় গার্মেন্টস লিমিটেড, এনভয় প্যাকেজেস লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, এনভয় ফ্যাশনস লিমিটেড ও এনভয় টেকনোলজিস লিমিটেড। ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, তার স্ত্রী শারমিন সালাম ও মেয়ে শাহরিন সালাম ওশী। এ ছাড়া রাশিদা আহমেদ ও তানভীর আহমেদের নামও রয়েছে।

মন্ডল গ্রুপের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

তালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে মন্ডল গ্রুপের। গ্রুপটির ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মন্ডল ইন্টিমেটস, কটন ফিল্ড (বিডি), কটন ক্লাব (বিডি), কটন ক্লোথিং (বিডি), মন্ডল ফেব্রিকস, ট্রপিক্যাল নিটেক্স, মার্ক সোয়েটার, মন্ডল স্পিনিং মিলস, আলিম নিট (বিডি), মন্ডল সিকিউরিটিজ, অ্যাপোলো ফ্যাশন, ট্রিমস ইন্টারন্যাশনাল, ইকো ইন্টিমেটস, অ্যাপোলো নিটওয়্যার, অ্যাপোলো প্যাকেজিং, এমব্রেলা, মন্ডল নিট কম্পোজিট, মন্ডল নিটওয়্যারস, মন্ডল ইয়ার্ন ডাইং, মনটেক্স ফেব্রিকস ও পানামা অ্যাগ্রো কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবদুল আলিম মন্ডল, তারিন তাসলিমা, মো. জুবায়ের মন্ডল, সুলতানা খাতুন, মাসুদা খাতুন, হাজী আবদুল মান্নান মন্ডল, মোমেনা খাতুন, আবদুল মোমিন মন্ডল, মাহমুদুল হাসান, জান্নাতুল ফেরদৌস, আসাদুর রহমান সিকদার, গোলাম ফারুক তালুকদার, মোহাম্মদ জাহিদ হোসেন, সুরভী রহমান, শেরিন সুলতানা, তাসলিমা আক্তার, খন্দকার ফারুক কায়সার, নাহিদ খন্দকার ও হাজী আবদুল মজিদ মন্ডলসহ অন্যরা। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন মন্ডল।

গিভেন্সি গ্রুপের ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নথিপত্র তলবের তালিকায় গিভেন্সি গ্রুপের নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো গিভেন্সি গার্মেন্টস লিমিটেড, গিভেন্সি স্পিনিং মিলস লিমিটেড, গিভেন্সি গার্মেন্টস অ্যাকসেসরিজ লিমিটেড, গিভেন্সি ইয়ার্ন ডাইং লিমিটেড ও গিভেন্সি ফুডস অ্যান্ড এসেনশিয়ালস লিমিটেড। ব্যক্তিদের মধ্যে রয়েছেন খতিব আবদুল জাহিদ মুকুল, মাসুমা খাতুন লিপা, মাহমুদা খাতুন ও খতিব আবদুল হাদী। গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খতিব আবদুল জাহিদ মুকুল।

স্ট্যান্ডার্ড গ্রুপের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্ট্যান্ডার্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড - সাগর ইনফো বিল্ডার্স লিমিটেড জেভি, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হোসনে আরা বেগম, ইঞ্জি. মোঃ আতিকুর রহমান, মাহমুদা বেগম, ইঞ্জি. এ.কে.এম. মোশাররফ হোসেন, তাসমিয়াহ রহমান, হাসনাত মোশাররফ, ফারিয়া রহমান, ফাহিম মোশাররফ ও হাসিব মোশাররফ। বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ-এর প্রধান কর্ণধার হলেন এ. কে. এম. মোশাররফ হুসাইন। ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিপা গ্রুপের চার ব্যক্তি-প্রতিষ্ঠান

নিপা গ্রুপের চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে তালিকায়। প্রতিষ্ঠানগুলো হলো– নিপা নিট ওয়ার কোম্পানি, সেলিনা অ্যাপারেলস লিমিটেড ও নিপা ফ্যাশন ওয়ার ইন্ডাস্ট্রি লিমিটেড। ব্যক্তিদের মধ্যে রয়েছেন সানজিদ চৌধুরী, খসরু চৌধুরী, এম মুনিরুল ইসলাম ও মো. টিপু সুলতান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খসরু চৌধুরী।

ওয়েল গ্রুপের ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

চট্টগ্রামভিত্তিক ওয়েল গ্রুপের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে তালিকায়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েল অ্যাকসেসরিজ লিমিটেড, ওয়েল গ্রুপ, ওয়েল ফ্যাশন লিমিটেড এবং ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এ ছাড়া গ্রুপ-সংশ্লিষ্ট নাসরিন আক্তার, আবদুস সালাম, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ শহীদুল ইসলাম, সৈয়দ তরিকুল ইসলাম, মো. আসিফ হাসান, জান্নাতুল ইসলাম, আফরোজা বেগম, ড. নাসরিন আফরোজ, আকতারুনিসা ও জিনাত ইসলামের নাম রয়েছে। ওয়েল গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।