TAXNEWSBD
৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকার
বুধবার, ১৩ মে ২০২৬ ১৯:০৬ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

সরকার আগামী জাতীয় বাজেটে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর (Wealth Tax) পুনরায় চালুর পরিকল্পনা করছে। বর্তমান সম্পদ সারচার্জ ব্যবস্থা বাতিল করে এই নতুন কর আরোপের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ধনী-গরিবের বৈষম্য কমানোর দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার।

সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের এক বৈঠকে আসন্ন বাজেটের আয়কর সংক্রান্ত আলোচনায় এ প্রস্তাব উত্থাপন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যেভাবে কার্যকর হতে পারে নতুন কর

প্রস্তাব অনুযায়ী, বর্তমানে করদাতাদের ঘোষিত সম্পদের ওপর যে সারচার্জ আরোপ করা হয়, তা বাতিল করে সরাসরি সম্পদের ওপর কর আরোপ করা হবে। শুরুতে করদাতাদের আয়কর নথিতে ঘোষিত নিট সম্পদের ভিত্তিতে এই কর নির্ধারণ করা হতে পারে।

কারণ, সম্পদের প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করা এখনো জটিল একটি বিষয়। তবে ভবিষ্যতে বাজারমূল্যের ভিত্তিতে সম্পদ মূল্যায়নের জন্য আলাদা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এর আগেও বাজেট আলোচনায় সম্পদ কর চালুর সম্ভাবনার কথা ইঙ্গিত দিয়েছিলেন। বাংলাদেশে প্রথম ১৯৬৩ সালে “Wealth Tax Act” এর মাধ্যমে সম্পদ কর চালু হয়েছিল। কিন্তু সম্পদের মূল্য নির্ধারণে জটিলতা ও দ্বৈত করের অভিযোগের কারণে ১৯৯৯ সালে আইনটি বাতিল করা হয়।

সম্ভাব্য কর কাঠামো

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী—

তবে এই কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। বাজেট চূড়ান্ত হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।