TAXNEWSBD
ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ১৭:৩৪ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

ঈদুল আজহার ছুটি পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার (০১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।