TAXNEWSBD
এনসিসি ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
শনিবার, ০৬ জুন ২০২৬ ১৮:২৬ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ জুন থেকে ০৪ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২ দশমিক ৫২ শতাংশ। 

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- যমুনা ব্যাংক, আরডি ফুড, মীর আখতার, লাভেলো আইসক্রিম, একমি পেস্টিসাইডস, নাভানা ফার্মা এবং সিটি ব্যাংক।