TAXNEWSBD
ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৮:৩০ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড।