
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এম.এল. ডাইং, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, নুরানী ডাইং, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমরা টেকনোলজিস, অ্যাপেক্স স্পিনিং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।