→ এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা→ ৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন→ তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ→ শুল্ক কমানোর সুফল ভোক্তারা পাচ্ছেন কি না, তা যাচাইয়ে ট্যারিফ কমিশনকে এনবিআরের নির্দেশ→ শুল্কমুক্ত মদ বিক্রি হচ্ছে বারে!
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ২৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন পিএলসি। ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, মালেক স্পিনিং মিলস পিএলসি, ওরিয়ন ফার্মা পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইলস।