৭২ ব্যক্তি-প্রতিষ্ঠান পাবেন সেরা করদাতার সম্মাননাএনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিলনিট ফেব্রিক্স আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছেন উদ্যোক্তারা১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত৩৮ লাখ টাকা নিয়ে কর নথি পরিবর্তন, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত

৭। সরবরাহের ক্ষেত্রে মূসক আরোপযোগ্য মূল্য

৭.১। আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে মূল্য:

২৫অ অনুযায়ী কোনো পণ্যের শুল্কায়নযোগ্য মূল্যের সাথে শুল্ক, সম্পূরক শুল্ক, রেগুলেটরী ডিউটি ইত্যাদি যোগ করে উক্ত মূল্যের উপর মূসক হিসাব করা হয়।

৭.২। বাংলাদেশে উৎপাদিত বা সরবরাহকৃত পণ্য/সেবার ক্ষেত্রে মূল্য:

বাংলাদেশে উৎপাদিত বা সরবরাহকৃত পণ্য/সেবার ক্ষেত্রে যে মূল্যের উপর মূসক প্রযোজ্য হবে তা হচ্ছে প্রাপ্ত মূল্য বা পণ। এই মূল্যের মধ্যে বিক্রেতার মুনাফা, কাঁচামালসহ সকল উপকরণের মূল্য, উৎপাদন সংশ্লিষ্ট সকল খরচ, সকল কমিশন, চার্জ বা ফি এবং কাঁচামালসহ সকল উপকরণের উপর প্রদত্ত শুল্ক ও সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত থাকবে।