→ মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র→ শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কিনা, জানতে চায় এনবিআর→ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে অনলাইন পোর্টাল→ আয়কর না দিলে কি বিদ্যুৎ-গ্যাসের লাইন কেটে দেবে?→ ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর, শেষ সময় ২৫ অক্টোবর

১৪। কর পরিশোধ

বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখাসমূহে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদেয় কর পরিশোধ করতে হয়। ট্রেজারী চালান তৈরী হয় তিন কপি। ট্রেজারি চালানে সংশ্লিষ্ট কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড সঠিকভাবে লিখতে হবে। করদাতা কর্তৃক সংরক্ষিত চলতি হিসাব নামক রেজিস্টারের জমার ঘরে ট্রেজারীতে জমাকৃত টাকার হিসাব রাখা হয়। সরকারী কোষাগারে প্রদেয় কর জমা দেয়ার প্রমাণ হিসাবে দাখিলপত্রের সাথে ট্রেজারী চালানের কপিও সংযুক্ত করতে হয়। মূল্য সংযোজন কর বিভিন্ন কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড পরিশিষ্ট-৬ এ দেখানো হয়েছে।