এনবিআরে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলিব্যাটারি কোম্পানি জিউঝোর ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকিরপ্তানিকারকের সঙ্গে চুক্তির মাধ্যমে যেকোনো পরিমাণ পণ্য আমদানি করা যাবেযুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালুআমদানি বাড়ায় দাম কমছে জিরার ঊর্ধ্বমুখী এলাচ
No icon

ব্যাটারি কোম্পানি জিউঝোর ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ঢাকার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এনবিআর জানায়, গত ৩ আগস্ট অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের কার্যালয় ও প্রাঙ্গণে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়। পরে এসব নথি পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়।ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি ওই পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।এনবিআর আরও জানায়, উদঘাটিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।রাজস্ব ফাঁকি রোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ ধরনের নজরদারি ও নিবারক অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।