জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজের কমিশনারের পাঁচ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোহা. মসিউর রহমানকে পরিবর্তন করে ঢাকা উত্তরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মু. রইচ উদ্দিন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।মসিউর রহমানকে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার পদে বদলি করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কমিশনার জুয়েল আহমেদকে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে বদলি করা হয়েছে। তবে তিনি জাতীয় একক উইন্ডো প্রকল্পের অতিরিক্ত দায়িত্বে বহাল থাকবেন।বদলির আদেশে মংলা কাস্টমস হাউসের কমিশনার মিঞা মো. আবু ওবায়দাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার পদে এবং কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের কমিশনার (চলতি দায়িত্ব) মো. গিয়াস কামালকে মংলা কাস্টমস হাউসে কমিশনার পদে বদলি করা হয়েছে।কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বর অপরাহ্ণে নিজ নিজ কর্মস্থল হতে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।
