ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজরফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান

৬। কর পরিশোধের সময়

যে সময়ে পণ্য বা সেবা সরবরাহের উপর মূসক পরিশোধ করা আবশ্যক হয়, তাকে বলা হয় কর পরিশোধের সময়। এই কর পরিশোধের সময় যে হারে কর ধার্য থাকে সেই হারেই কর পরিশোধ করতে হয়।
মূল্য সংযোজন কর ব্যবস্থায় নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যা সবার আগে ঘটে সেটিই কর পরিশোধের সময়:
-যখন পণ্য/সেবা অর্পণ প্রদান করা হয়;
-যখন পণ্য/সেবা সরবরাহ সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়;
-যখন কোন পণ্য/সেবা ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য
প্রদান করা হয়;
-যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়। আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে, পণ্যের খালাস নেয়ার আগে, শুল্ক করাদি পরিশোধের সময়, মূসক পরিশোধ করতে হয়।