মোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয় : ডা. শফিকুর রহমানব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজরফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়
No icon

রমজান মাসে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যমুনা নদীর তীর রক্ষায় জিওব্যাগ দিয়ে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকায় ছয় কিলোমিটার জুড়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসে এক কোটি মানুষকে খাদ্যপণ্য দেওয়া হবে। টিসিবি কার্ডের মাধ্যমে এই খাদ্যপণ্য সরবরাহ করা হবে। শুধু রমজান মাস নয়, বছরের ১২ মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে, পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কেউ মজুদ করতে পারবে না। এ বিষয়ে খাদ্যপণ্যের সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।’স্থানীয় সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদী পাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।’অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।