কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআর
No icon

খোলাবাজারে আলু, পটোল, ডিম, পেঁয়াজ বেচবে সরকার

সরকার আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকায় ওপেন মার্কেট সেল বা খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটোল বিক্রি শুরু করবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে এসব সবজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকার অন্তত ২০টি স্থানে দুই সপ্তাহ বিভিন্ন শাকসবজি বিক্রি করা হবে। যদি পাইলট বা পরীক্ষামূলক এই প্রকল্প সফল হয়, তাহলে সবজি বিক্রির পয়েন্ট বা স্থান ও দিনের সংখ্যা বাড়ানো হবে। খবর বাসসের