স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের৬০ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই হবেবছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনাআয়কর রিটার্ন জমার শেষ দিন আজকর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
No icon

বিজিএমইএর প্রশাসক হলেন আনোয়ার হোসেন

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

রবিবার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মো. আবদুর রহিম খানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বিজিএমইএর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।