২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তনসবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রীযে কোনো এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করতে পারবে এনবিআর
No icon

শেয়ারবাজারে চার দিনে বন্ধ হলো ৩ হাজার বিও

মাত্র চার কার্যদিবসে তিন হাজারের বেশি বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন। এসব বিনিয়োগকারী গত সপ্তাহে তাঁদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব বন্ধ করে দিয়েছেন। শেয়ারবাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের বিও হিসাবসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহের সোমবার থেকে নতুন অর্থবছর ২০২৪-২৫ শুরু হয়েছে। নতুন অর্থবছরের প্রথম সপ্তাহে শেয়ারবাজার দরপতনের ধারা থেকে বেরিয়ে কিছুটা উত্থানের ধারায় ফিরেছে। তাতে শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। গত সপ্তাহের চার কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বেড়েছে। আর এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১৬ কোটি টাকায়। তা সত্ত্বেও বিনিয়োগকারীরা বাজার ছেড়ে যাচ্ছেন।