২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তনসবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রীযে কোনো এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করতে পারবে এনবিআর
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৩১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

প্রতিষ্ঠানগুলো হলো-লাভেলো আইসক্রীম ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আজ এই দুই কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।

 

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের। এদিন কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।