শুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়লজানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
No icon

সরকার ব্যাংকনির্ভর হলে ঋণ পাবে না বেসরকারি খাত : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক মনে করছে, ২০২৪-২৫ অর্থবছরে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা সমন্বয় করা দরকার। চলতি অর্থবছরের বাজেটে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, সেই হারে ঋণ নেওয়া হলে বেসরকারি খাত ঋণ পাবে না।

২৫ আগস্ট অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির বৈঠকের কার্যবিবরণীতে এ মতামত দেওয়া হয়। ওই বৈঠকে নীতি সুদহার আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসার কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এই পর্যবেক্ষণও কার্যবিবরণীতে উল্লেখ করা হয়।