শুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়লজানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
No icon

কর্মঘণ্টা কমানোর সুফল আইসল্যান্ডের অর্থনীতিতে

সংক্ষিপ্ত কর্মঘণ্টা ও সপ্তাহে তিনদিন ছুটির শিথিল নিয়মে বেশির ভাগ ইউরোপীয় দেশের তুলনায় ভালো করছে আইসল্যান্ডের অর্থনীতি। যুক্তরাজ্যের অটোনমি ইনস্টিটিউট ও আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসি (এএলডিএ) নামে দুটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, ২০২০-২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী সপ্তাহে চারদিনসহ সংক্ষিপ্ত কর্মঘণ্টার প্রস্তাব গ্রহণ করেন। তবে এ সুযোগ নেয়া কর্মীর সংখ্যা বর্তমানে আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর সিএনএন।