এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাব
No icon

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করব : ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‌‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করব।’ আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করব। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য মিডিয়াম টার্ম ও লং  টার্ম পরিকল্পনা হাতে নেওয়া হবে।’