এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাব
No icon

জ্বালানি তেলের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে গেলেও সরকার আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যুদ্ধটা বেশিদিন চললে এর প্রভাব আমাদের ওপর পড়বে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আমরা আরও অপেক্ষা করব।