শুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়লজানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন ৮৬০ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ জুলাই) মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৮৬০ কোটি ৭০ লাখ টাকা। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৮ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭ টির, কমেছে ২২৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৫ টি কোম্পানির বাজারদর।