কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকা
No icon

এমপিদের জন্য আনা গাড়ি পানির দরে বিক্রি করতে চাই না: মো. আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এমপিদের জন্য আনা গাড়িগুলো নিলামে তোলা হয়েছিল; কিন্তু আশানুরূপ দাম পাওয়া যায়নি। এখন আমরা বিকল্প চিন্তা করছি। কোনো কোনো সরকারি সংস্থা ৬০ শতাংশ মূল্যে গাড়িগুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর বাইরেও আমাদের নীতি-নির্ধারণী মহলে আলোচনা করা হবে। আমরা পানির দরে এসব গাড়ি বিক্রি করতে চাই না। তবে বছরের পর বছর ফেলে রাখার পক্ষেও না।