কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকা
No icon

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশের প্রথম ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং (এফএআর) সম্মেলন ২০২৬’ শুরু

দেশের করপোরেট ও আর্থিক খাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। এফআরসি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন: আসল গুরুত্ব কোথায়’। সম্মেলনের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহসভাপতি ও সংসদ সদস্য মো. আবুল কালাম।

দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর দুটি অধিবেশন রয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), নিরীক্ষক ও নীতিনির্ধারকেরা এতে অংশ নেবেন। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সহজে মূলধন পেতে হলে উন্নত মানের আর্থিক প্রতিবেদন প্রণয়নের কোনো বিকল্প নেই—এমন বার্তাই সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানিয়েছে এফআরসি।

এ বিষয়ে এফআরসি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভুইয়া প্রথম আলোকে বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংস্কার, ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক হিসাববিজ্ঞান মানদণ্ডের সঙ্গে দেশীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করার প্রয়োজনীয়তা থেকেই সম্মেলনটির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আয়োজনের মূল উদ্দেশ্য হলো করপোরেট প্রতিষ্ঠান, নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। এতে ভবিষ্যতে আর্থিক বিবরণীগুলো ব্যবসায়ের প্রকৃত চিত্র তুলে ধরবে।