কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকা
No icon

মূলধন ২ হাজার কোটির কম হলে লভ্যাংশ দিতে পারবে না কোনো ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা ও বিতরণের বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বেশ কঠিন শর্ত দেওয়া হয়েছে। নতুন এই শর্তের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংক মুনাফা করতে পারলেও শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিতে পারবে না।

 

আজ শনিবার (২৩ মে) জারিকৃত ওই সার্কুলার অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম, তারা শেয়ারহোল্ডারদের জন্য কোনো ধরনের নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। এছাড়া, যেসব ব্যাংক সব ধরনের সংবিধিবদ্ধ বা আইনি শর্ত পূরণ করে মুনাফা বিতরণের যোগ্যতা অর্জন করবে, তারা তাদের মোট ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদে পরিশোধ করতে পারবে।