ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজরফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান
No icon

এয়ার পিউরিফায়ারে শুল্ক ও কর কমলো

এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া পণ্যটি আমদানিতে রেগুলেটরি শুল্ক ও আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।এই অব্যাহতির আগে পণ্যটির ওপর ২৫ শতাংশ কাস্টমস শুল্ক, ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি শুল্ক, ৫ শতাংশ আগাম কর বা অ্যাডভান্স ট্যাক্স, ৫ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ও ১৫ শতাংশ ভ্যাট- সব মিলিয়ে ৫৩ শতাংশ করারোপ ছিল।এর আগে গত ১৯ ডিসেম্বর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে এই শহরের মানুষকে মাস্ক ও এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাজারে ৩ থেকে ১ লাখ টাকায় বিভিন্ন ব্র;্যান্ডের এয়ার পিউরিফায়ার বিক্রি হয়।