কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকা
No icon

সোনামসজিদ স্থলবন্দর খুলছে আজ

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ৪ দফা দাবিতে ছয় দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে ফের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ৮ সেপ্টেম্বর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ৪ দফা দাবি জানিয়েছে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ। ফলে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক আবদুস সামাদ। শুক্রবার এক জরুরি বৈঠকে সোনামসজিদ স্থলবন্দর চালুর সিদ্ধান্ত নেয় আমদানি-রপ্তানিকারক গ্রুপ। 

এর আগে পাথরবোঝাই ট্রাক খালাসে মাসুল আদায় কমানো, ব্যবসায়ীদের দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কি না তদন্তসহ ৪ দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলেন আমদানি কারক ও ব্যবসায়ীরা।