সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকব্যাটারি কারখানায় পৌনে ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকিনকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকোঅনিয়ম রোধে আসছে নতুন কর ব্যবস্থা, করদাতা ও কর কর্মকর্তা যোগাযোগ বন্ধমিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, ৬৮ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়
No icon

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

ছোট ব্যবসায়ীদের জন্য স্বস্তির উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসা ও কোম্পানিকে ন্যূনতম টার্নওভার কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।একই সঙ্গে টার্নওভারভেদে স্লাবভিত্তিক করহার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কোনো ন্যূনতম টার্নওভার কর দিতে হবে না। দুই কোটি টাকার বেশি থেকে তিন কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর হবে শূন্য দশমিক ২৫ শতাংশ।তিন কোটি টাকার বেশি থেকে চার কোটি টাকা পর্যন্ত টার্নওভারে শূন্য দশমিক ৫০ শতাংশ কর দিতে হবে। আর চার কোটি টাকার বেশিটার্নওভারের ক্ষেত্রে আগের মতো ১ শতাংশ ন্যূনতম কর

জনতা ব্যাংকে নতুন তিন পরিচালক নিয়োগ

ভ্যাট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাসানুল ইসলাম টিপু এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দেশে যখন অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তখন ছোট ব্যবসায়ীদের জন্য এটি ভালো খবর।