→ খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়→ রিটার্ন দিয়ে ২ লাখ ২১ হাজার করদাতা প্রণোদনা পেয়েছেন→ রিটার্ন জমার সময় বাড়ল→ অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল→ বন্ড সুবিধার অপব্যবহারে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি
No icon

খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

আগামী রমজান মাসে বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুরের আমদানিতে কাস্টমস শুল্ক পাঁচ শতাংশ রেখে বাকিটুকু অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মাল্টা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক পাঁচ শতাংশ রেখে এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট ও সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকি শুল্ক-কর প্রত্যাহার করা হয়েছে। আগাম করও প্রত্যাহার করা হয়েছে এসব পণ্য আমদানিতে।বাজারে খেজুরসহ অন্যান্য বিদেশি ফলের পর্যাপ্ত সরবরাহ রাখার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত হয়। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে।এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ এর মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০ এর আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ করা হয়েছে।