আয়কর রিটার্ন জমার সময় শেষের পথে, হাতে মাত্র ৭ দিনআয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়ল
No icon

বিত্তবানদের ‘করভার লাঘবে’ আয়কর হার কমিয়ে অর্থবিল পাশ হচ্ছে আজ

বিত্তবানদের ‘করভার লাঘবে’ আয়কর হার কমিয়ে অর্থবিল পাশ হচ্ছে আজ। কর ‘ন্যায্যতা নিশ্চিত’ করতে সম্পদশালীদের কোম্পানির কাজে ব্যবহৃত গাড়ির পরিবেশ সারচার্জ মওকুফ করা হচ্ছে। এছাড়া রিটার্নে আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি আয় দেখানো হলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স ফাইল অডিটে ফেলবে না। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন বাবদ আয়কে করের আওতার বাইরে রাখার বিধান যুক্ত করা হচ্ছে আয়কর আইনে।