কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেকরছাড় পাবে সৌরবিদ্যুৎ খাতকরমুক্ত আয়সীমা বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনারাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত : আরিফ হোসেন খানভ্যাটের আওতায় আসছে লক্ষাধিক ব্যবসাপ্রতিষ্ঠান
No icon

ই-রেজিস্ট্রেশন ১০ লাখ করদাতার, ই-রিটার্ন দিয়েছেন ২ লাখ

২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি উন্মুক্ত করেছে।জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।বুধবার (৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এরই মধ্যে ই-রেজিস্ট্রেশন করেছেন ১০ লাখ করদাতা। আর ই-রিটার্ন দিয়েছেন দুই লাখ করদাতা।ই-রিটার্ন পদ্ধতিতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন।এছাড়া এই পদ্ধতিতে পূর্ববর্তী বছরের দাখিল করা ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন করদাতারা।