বাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকারাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: অর্থ উপদেষ্টাইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের আয়কর রিটার্নের প্রমাণপত্র দেখাতে হবে৮০ ডলারের নিচে নামল তেলের দামইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক
No icon

সারা বছর অনলাইনে রিটার্ন দেওয়া যাবে

ব্যক্তিশ্রেণির করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে সে জন্য ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে। আজ রোববার কাস্টমস দিবসের অনুষ্ঠানের বক্তব্যে এই তথ্য জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা বন্ধ হয়ে যাবে না। ৩৬৫ দিনই এটা করা যাবে। যারা ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা দেবেন, তাঁদের জন্য হিসাব অন্য রকম হবে। তাঁদের ব্যয় বাড়বে; ২ শতাংশ হারে সুদ দিতে হবে।