কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেকরছাড় পাবে সৌরবিদ্যুৎ খাতকরমুক্ত আয়সীমা বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনারাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত : আরিফ হোসেন খানভ্যাটের আওতায় আসছে লক্ষাধিক ব্যবসাপ্রতিষ্ঠান
No icon

কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়ালো সরকার

কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় ফের বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১২ মার্চ) এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় আরও বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ নির্ধারণ করলো।