সঞ্চয়পত্রে উৎসে কর বেশি কাটলে ফেরত পাবেন গ্রাহক, রিটার্নেও মিলবে করছাড়নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবি১৬৮ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমসহেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে নাশুল্ক অস্থিরতার মাঝেও যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ৪ শতাংশ
No icon

আয়কর রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় এমন সিদ্ধান্ত নিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে।  এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।