ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজরফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান
No icon

বছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনা

আগামী (২০২৬-২৭) অর্থবছর থেকে বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে করদাতাদের উৎসাহিত করতে বছরের প্রথম প্রান্তিকের মধ্যে রিটার্ন দাখিলকারীদের জন্য বিশেষ কর প্রণোদনার ব্যবস্থাও রাখা হবে।মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ পরিকল্পনার কথা জানান তিনি।এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রাক বাজেট আলোচনায় নোয়াবের প্রস্তাবনা তুলে ধরেন নোয়াব সভাপতি দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা কর সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। এখন থেকে করদাতাদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে না; তারা বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন।

তবে যারা বছরের শুরুতেই অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে দায়িত্ব পালন করবেন (যারা রিটার্ন দাখিল করবেন), তাদের জন্য রেয়াত বা প্রণোদনার সুযোগ থাকবে।মো. আবদুর রহমান খান বলেন, আমরা আবার ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট (সম্পদ কর) টাকে নিয়ে আসতে পারি কি না? যদি ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট নিয়ে আসতে পারি, তাহলে ওয়েলদি পিপলদের (সম্পদশালী ব্যক্তিদের) থেকে আমরা ইনকাম ট্যাক্সের বাইরে আরও কিছু ওয়েলথ ট্যাক্স (সম্পদ কর) পাবো সারচার্জের পরিবর্তে। দ্যাট উইল বি হেল্পফুল।উত্তরাধিকার কর আদায়ের পরিকল্পনা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আরেকটা আইডিয়া এসেছে আমাদের। আমাদের অনেক লাকি চিলড্রেনরা তাদের পূর্বপুরুষদের থেকে অনেক প্রপার্টি ইনহেরিট (উত্তরাধিকার) করে। বিভিন্ন দেশে ইনহেরিটেন্স ট্যাক্স আছে। আমরাও কি ইনহেরিটেন্স ট্যাক্সটা (উত্তরাধিকার কর) বাংলাদেশে নিয়ে আসতে পারি কি না? আমরা হয়তো শুরু করবো, ধরুন যে অত্যন্ত দামি প্রপার্টি অথবা আমাদের সিটি করপোরেশন এলাকাতে যেসব প্রপার্টি আছে, এগুলো যখন ট্রান্সফার হবে- নেক্সট জেনারেশনের কাছে মিউটেশন হবে, তার আগে ওদেরকে এই ইনহেরিটেন্স ট্যাক্সটা বসাতে হবে।