বাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকারাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: অর্থ উপদেষ্টাইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের আয়কর রিটার্নের প্রমাণপত্র দেখাতে হবে৮০ ডলারের নিচে নামল তেলের দামইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক
No icon

প্রবৃদ্ধির ধারায় ফিরেছে আফগানিস্তান

দুই বছর বড় ধরনের সংকোচনের পর অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে আফগানিস্তানের অর্থনীতি। ২০২১ সালে তালেবানের হাতে ক্ষমতা যাওয়ার পর এই প্রথম আফগান অর্থনীতির প্রবৃদ্ধি হলো।

বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৩–২৪ অর্থবছরে আফগানিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। মূলত ব্যক্তিগত ভোগ ব্যয় বৃদ্ধির কারণে আফগানিস্তান এই প্রবৃদ্ধির দেখা পেয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া ছাড়াও বিভিন্ন দেশে আফগানিস্তানের তহবিল অবরুদ্ধ হয়, দেশ ছেড়ে যান অনেক দক্ষ কর্মী। এ কারণে বিপদে পড়ে আফগানিস্তান। এরপর তালেবান দুর্নীতি হ্রাস, কর সংগ্রহ বৃদ্ধি ও মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিলে দেশটি তার সুফল পেতে শুরু করে। সেই ধারাবাহিকতায় গত অর্থবছরে প্রবৃদ্ধির দেখা পেয়েছে আফগানিস্তান।