কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআর
No icon

জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে দান করলে আয়কর রেয়াত

দেশের ১১টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে সাধারণ করদাতাদের দেওয়া দানের বিপরীতে আয়কর রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এই সুবিধা প্রদানের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলোতে দান করলে ওই করদাতা প্রদেয় আয়কর থেকে রেয়াত সুবিধা পাবেন। মূলত জনকল্যাণমূলক কাজে ব্যক্তিপর্যায়ে অনুদান উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

যেসব প্রতিষ্ঠানে দান করলে করছাড় পাবে সেগুলো হলো- এএসএইচআইসি; ফাউন্ডেশন ফর চিলড্রেন ক্যানসার, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিজেবলড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ), মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, শেরপুর ডায়াবেটিক সমিতি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই সুবিধা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।