আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

এনবিআরের কাস্টমস বিভাগের ৪ সদস্য পদে রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের চার সদস্য পদে রদবদল করা হয়েছে। যেখানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদেও পরিবর্তন আনা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক দুটি আদেশে ওই রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশ অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমানকে এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের সদস্য তাসমিনা হোসেনকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট করা হয়েছে।