স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের৬০ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই হবেবছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনাআয়কর রিটার্ন জমার শেষ দিন আজকর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
No icon

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয় যতটা বেড়েছে, মুনাফা বাড়েনি

সরকারি-বেসরকারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকেই আয় সবচেয়ে বেশি হারে বেড়েছে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি)। পাশাপাশি ঋণের সুদ বৃদ্ধির ফলে সুদ বাবদ আয়ও বেড়েছে ব্যাংকটির। কিন্তু ঋণের সুদ থেকে আয় যে হারে বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে আমানতের সুদ বাবদ ব্যয়। ব্যাংকটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে তাদের গত জানুয়ারি-জুন সময়কালের অর্ধবার্ষিক আর্থিক তথ্য প্রকাশ করেছে। এর আগে গতকাল রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।