ঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআরকর মওকুফের অর্থ গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ব্যয়ের আহ্বান অর্থমন্ত্রীরশুল্কায়ন আরো সহজের পদক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বার
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

 

সূত্র মতে, এদিন ফান্ডটির শেয়ার দর ৪ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। এর ফলে ফান্ডটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শ্যামপুর সুগার মিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে।  আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে ।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স, উসমানিয়া গ্লাস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, মেঘনা পেট, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড।