→ ভ্যাট রিটার্নে আবারও মাসিক ব্যবস্থা→ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইলস→ কিউআর লেনদেনে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি ট্যাক্স আদায় সম্ভব : গভর্নর
No icon

বই কিনতে ভ্যাট লাগবে না

ক্রেতা বই কিনলে ভ্যাট বাবদ বাড়তি অর্থ পরিশোধ করতে হবে না। এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আদেশে বলা হয়েছে, বই শিক্ষা ব্যবস্থার একটি মৌলিক উপকরণ এবং শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ডের অনুচ্ছেদ-৩ এর উপ-অনুচ্ছেদ (খ) এ সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা হিসেবে পুস্তককে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া বই ভাষা ও সাহিত্য, গবেষণা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সকল ধরনের বই বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করল।