→ ভ্যাট রিটার্নে আবারও মাসিক ব্যবস্থা→ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইলস→ কিউআর লেনদেনে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি ট্যাক্স আদায় সম্ভব : গভর্নর
No icon

সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এসব খাতের পণ্য উৎপাদনকারী এবং সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র দেওয়া বাধ্যতামূলক করা হলো।কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের কার্যক্রমের সঙ্গেও জড়িত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে বলে জানিয়েছে এনবিআর।আদেশে আরও বলা হয়, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক-সংক্রান্ত ইতোপূর্বে জারি করা কোনো আদেশ থাকলে এ আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া আদেশে বর্ণিত খাতের তালিকায় প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করতে পারবে এনবিআর।