→ বন্ড সুবিধার অপব্যবহারে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি→ ভ্যাট রিটার্ন জমার সময়সীমা নিয়ে সংশোধনী আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন→ রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার→ সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর চূড়ান্ত নয়, লাভ-ক্ষতি কার কত→ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাব কোন নথি লাগবে
No icon

ভ্যাট রিটার্ন জমার সময়সীমা নিয়ে সংশোধনী আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইনের সংশোধনী খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে প্রতি তিন মাস বা তিন কর মেয়াদ পরপর ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বিধান সংশোধন করা হচ্ছে।রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় এ অনুমোদন দেওয়া হয়। আইনটির উদ্যোক্তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করেন।এবার ওই অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধনী আইনের খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।