বাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকারাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: অর্থ উপদেষ্টাইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের আয়কর রিটার্নের প্রমাণপত্র দেখাতে হবে৮০ ডলারের নিচে নামল তেলের দামইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক
No icon

পণ্য ও সেবায় ভ্যাটের হার কমাল এনবিআর

বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাটের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ ও অন্যান্য কিছু পণ্য ও সেবায় ভ্যাটের হার পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত ৪টি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি, সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘The Excises and Salt Act (Amendment) Ordinance, 2025’ অধ্যাদেশ জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করা হয়।