লাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকারআগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
No icon

অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ল

অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের রিটার্ন আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে। গত রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে সময় বাড়ানোর কথা জানানো হয়েছে।এনবিআরের আদেশে বলা হয়েছে, পবিত্র শবেবরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় এবং এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় সময় বাড়ানো হয়েছে। প্রতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আগের মাসের বেচাকেনার তথ্য দিয়ে ভ্যাট রিটার্ন দিতে পারে প্রতিষ্ঠানগুলো। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।