কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকা
No icon

শিগগিরই ভ্যাট ও আয়কর রিফান্ড পাবেন ব্যবসায়ীরা

ভ্যাট ও আয়কর রিফান্ড পাওয়া নিয়ে ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ নিরসনে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট রিফান্ড নিয়ে অনেক অভিযোগ, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রচুর টাকা আটকে আছে। এ সমস্যা দূর করতে অটোমেটেড ব্যবস্থা চালু করা হচ্ছে। আয়কর রিফান্ড ব্যবস্থাও প্রায় সম্পন্ন, এখন ট্রায়াল রান হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে কিছুদিনের জন্য রিফান্ড দেওয়া হচ্ছে না। প্রক্রিয়া শেষ হলে সবার টাকা অটোম্যাটিক্যালি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।গতকাল মঙ্গলবার প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নেয় অটোমোবাইল, ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার্স), মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ম্যানুফ্যাকচারার্স, শিপ বিল্ডার্স, অ্যাভিয়েশন অপারেটরস, ইনল্যান্ড কনটেইনার ডিপো, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস, রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস, লঞ্চ ওনার্স এবং কার্গো ভেসেল ওনার্স ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা।

এ ছাড়া কৃষি খাত থেকে পোলট্রি ইন্ডাস্ট্রিজ, ফিড ইন্ডাস্ট্রিজ, অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স, এগ্রো প্রসেসরস, ক্রপ প্রোটেকশন, ফার্টিলাইজার, শ্রিম্প অ্যান্ড হ্যাচারি, অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ এবং অ্যাগ্রিকালচার মেশিনারিজ ম্যানুফ্যাকচারার্সের অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা পৃথক আলোচনায় অংশ নেন।ব্যবসায়ী সংগঠনের নেতাদের এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের রিফান্ড এরই মধ্যে পাওয়া শুরু হয়ে গেছে। আপনারা যাতে অটোম্যাটিক্যালি ফেরত পান, সেজন্য অটোম্যাটেড অনলাইন রিফান্ড সিস্টেমও করছি। এগুলো যখন হয়ে যাবে তখন রিফান্ড আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সরকারের দিক থেকে ন্যূনতম কর টার্নওভারের আড়াই শতাংশে উন্নীত করার চাপ আছে জানিয়ে তিনি ব্যবসায়ীদের বিদ্যমান করহার কমানোর দাবি না জানানোর অনুরোধ করেন।আলোচনায় বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান বর্তমানের মোটরসাইকেল উৎপাদনকারীদের ক্ষেত্রে বিযুক্ত ইঞ্জিন আমদানির বাধ্যবাধকতা তুলে নিয়ে ঐচ্ছিক করার দাবি জানান। তাঁর যুক্তি, ইঞ্জিন প্রস্তুত সংযোজন অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। দেশে এখনও অতটা কারিগরি দক্ষতাসম্পন্ন শ্রমিকও নেই। অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন জেট ফুয়েলের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৭৫০ টাকা নির্দিষ্ট কর নির্ধারণের সুপারিশ করেছে তারা।