কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেকরছাড় পাবে সৌরবিদ্যুৎ খাতকরমুক্ত আয়সীমা বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনারাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত : আরিফ হোসেন খানভ্যাটের আওতায় আসছে লক্ষাধিক ব্যবসাপ্রতিষ্ঠান
No icon

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট গত ২ জুন উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।