কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়লতামাক কর সংস্কারে ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবেকৃষিপণ্যে উৎসে কর অব্যাহতি চায় বাপাশিগগিরই ভ্যাট ও আয়কর রিফান্ড পাবেন ব্যবসায়ীরাস্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের
No icon

বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে মার্কেন্টাইল ব্যাংক

 পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তাদের তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বন্ড ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক বাজার থেকে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করার জন্য ব্যবহার করা হবে।

সূত্র অনুযায়ী, আলোচিত বন্ডটি হবে মার্কেন্টাইল ব্যাংকের ৩য় সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি মেয়াদ শেষে পূর্ণ অবসায়ন ঘটবে এবং শেয়ারে রূপান্তরযোগ্য নয়। অর্থাৎ, বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না এবং এর সুদের হার হবে ভাসমান। বন্ডটি কুপনযুক্ত হবে।